সোমবার, ১৩ Jul ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

নির্বাচন নিয়ে স্বপ্ন ভেঙ্গে গেল মিহির রঞ্জন দাসের

amarsurma.com
নির্বাচন নিয়ে স্বপ্ন ভেঙ্গে গেল মিহির রঞ্জন দাসের

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
কেন্দ্রীয় নেতাদের দ্বন্দ্বের কারণে মনোনয়ন দাখিল করেও নির্বাচন করার স্বপ্ন ভেঙ্গে গেছে গণতন্ত্রী পার্টির মনোনীন প্রার্থীদের। তাদের সাথে স্বপ্ন ভঙ্গ সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মনোনয়ন দাখিল করা গণতন্ত্রী পার্টির সিলেট জেলা শাখার সহ-সভাপতি ও দিরাই উপজেলার সভাপতি, দিরাই সরকারি ডিগ্রি কলেজ ও সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল মিহির রঞ্জন দাসের। নির্বাচন কমিশনের একটি চিঠির কারণেই তার এ স্বপ্ন ভঙ্গ বলে জানান তিনি।
এ প্রতিবেদকের সাথে আলাপকালে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মিহির রঞ্জন দাস বলেন, আমরা মোটেই জানতাম না যে, কেন্দ্রীয় নেতাদের মধ্যে কমিটি নিয়ে অর্ন্তদ্বন্দ্ব রয়েছে। তবে নির্বাচন কমিশনের চিঠির ব্যাপারে এখন কেন্দ্রীয় নেতারা তৎপর হয়েছেন জানিয়ে তিনি আরও বলেন, তারা আমাদেরকে আশ্বস্ত করছেন নির্বাচন করার বিষয়ে। যদি একান্তই সমাধান না হয়, তবে আর কিছু করার নেই বলেও তিনি হতাশা ব্যক্ত করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির কোন অনুমোদন নেই। কমিশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথকভাবে দুটি কমিটি জমা দিয়েছেন অনুমোদনের জন্য। ফলে কমিশন আপাতত কাউকেই অনুমোদন না দেয়ায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তারা আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com