বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

দিরাইয়ে নানা আয়োজনে বিজয় দিবস পালিত

amarsurma.com
দিরাইয়ে নানা আয়োজনে বিজয় দিবস পালিত

আমার সুরমা ডটকম:

দেশের অন্যান্য স্থানের ন্যায় সুনামগঞ্জের দিরাইয়েও নানা আয়োজনের মধ্য দিয়ে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে দিরাই উপজেলা পরিষদের প্রধান ফটক সংলগ্ন কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, দিরাই থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। পরে দিরাই উপজেলা প্রশাসন আয়োজিত বিএডিসি মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান খোন্দকার, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী। পতাকা উত্তোলন শেষে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউট, গালর্স গাইডসহ স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীর অংশগ্রহণে কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে কুচকাওয়াজ ও শারীরিক কসরতে অংশগ্রহণকারী ও খেলাধূলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
দুপুরে কলেজ রোডস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান প্রমুখ। বিকালে বিএডিসি মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়াও আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথকভাবে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com