শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
বরেণ্য আলেম মাওলানা সৈয়দ আব্দুন নুরের ইন্তেকাল

বরেণ্য আলেম মাওলানা সৈয়দ আব্দুন নুরের ইন্তেকাল

amarsurma.com
বরেণ্য আলেম মাওলানা সৈয়দ আব্দুন নুরের ইন্তেকাল

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর আলিয়া মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা সৈয়দ আব্দুন নুর আর নেই! তিনি গত রবিবার ১৩ রমজান ২৪ মার্চ ভোর ৫. টা ১০ মিনিটে সৈয়দপুরস্থ তাঁর বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন।
তাঁর ইন্তেকালের সংবাদ মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। বরেণ্য এ আলেমের ইন্তেকালের সংবাদ শুনে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন মসজিদ এবং মাদরাসায় তাৎক্ষণিকভাবে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এছাড়াও যুক্তরাজ্যভিত্তিক বিভিন্ন টিভি চ্যানেলে তাঁর জন্য বিশেষ মোনাজাত এবং তাঁর মৃত্যুর সংবাদ প্রচার করা হয়।
তাঁকে শেষবারের মতো দেখার জন্য অসংখ্য আলেম উলামা এবং আত্মীয় স্বজন গুণগ্রাহীরা ছুটে যান বড়গোল ময়দানে এবং জানাজায় অংশ নেন।
তিনি ৫ ছেলে ও ৩ মেয়ের জনক। তাঁর ছেলেরা হলেন যথাক্রমে, মাওলানা সৈয়দ মাছরুর কাসিমী, মাওলানা সৈয়দ তামীম আহমদ, মাওলানা সৈয়দ সালিম কাসিমী, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, মুফতি সৈয়দ রিয়াজ আহমদ।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বিশিষ্টজনেরা স্মৃতিচারণ করে বলেন, “আজ থেকে তিনি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সবসময় হকের পথে অটল ছিলেন। তিনি ছিলেন আমাদের জন্য এই সময়ের এক সুশীতল ছায়া। অসংখ্য গুণের মাঝে আমরা তাঁকে দেখেছি দ্বীনের পথে অটল একজন মনীষা।”
রবিবার ১৩ রমজান বিকেল ৩.৩০ মিনিটের সময় বড়গোল ময়দানে হাজারো আলেম ওলামাসহ ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহণে স্মরণকালের সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা সৈয়দ মাছরুর আহমদ কাসিমী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com