শনিবার, ৩০ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
দিরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ফাহিমার

দিরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ফাহিমার

amarsurma.com
দিরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ফাহিমার

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৮ মাসের শিশু নাজিয়া বাঁচলেও বাঁচতে পারেনি তার মা ফাহিমা বেগম (৩৭)। এঘটনায় শিশু নাজিয়া আহত হয়েছেন। আহত নাজিয়া দিরাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ধল রোডে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, ফাহিমা বেগম তার মেয়ে নাজিয়াকে নিয়ে উপজেলার তাড়ল ইউনিয়নের ধল গ্রাম থেকে একটি ভাড়া করা মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি একই ইউনিয়নের রনভূমি যাওয়ার পথে ধল রোডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে ফাহিমা বেগম মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তানজিনা ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এঘটনায় তার ১৮ মাসের শিশু নাজিয়া মাথায় আঘাত পেলে স্থানীয়রা তাকে দিরাই সরকারি হাসপাতালে ভর্তি করে।

দিরাই থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com