বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
প্রশ্নফাঁসে অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেবে পিএসসি

প্রশ্নফাঁসে অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেবে পিএসসি

amarsurma.com
প্রশ্নফাঁসে অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেবে পিএসসি

আমার সুরমা ডটকম ডেস্ক:

নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, যাদের নাম উঠে এসেছে, তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেবে পিএসসি। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির ভবনে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসির দুই উপ-পরিচালক, এক সহকারী পরিচালকসহ ১৭ জনকে গ্রেফতার করছে সিআইডি।
এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পিএসসি চেয়ারম্যান বলেন, যে অপরাধ করার অভিযোগ উঠেছে, তা প্রমাণ হলে পিএসসির এখতিয়ারভূত সব ধরনের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত। এক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেব না। একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে প্রশ্নফাঁসের অভিযোগ প্রসঙ্গে সোহরাব হোসাইন বলেন, টিভিতে প্রচারিত প্রতিবেদনটি তদন্ত কমিটিকে দেওয়া হয়েছে। তারা সবটা নিয়েই তদন্ত করবে। এদিকে ঘটনা তদন্তে পিএসসির পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে কমিশনের যুগ্ম সচিব ড. আব্দুল আলীম খানকে। কমিটির অন্য দুইজন সদস্য হলেন- কমিশনের পরিচালক দিলাওয়েজ দুরদানা ও মোহাম্মদ আজিজুল হক।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com