সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের বর্ধিত সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের বর্ধিত সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

amarsurma.com
ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের বর্ধিত সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

আমার সুরমা ডটকম ডেস্ক:
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের উদ্যোগে শাখার আওতাধীন উপজেলা ও বিভিন্ন ক্যাম্পাস শাখার প্রতিনিধি নিয়ে বর্ধিত সভা এবং বিয়ানীবাজার, গোয়াইনঘাট, কানাইঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
১১ জুলাই বৃহস্পতিবার বেলা ৩ ঘটিকায় সিলেট বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে শাখার সভাপতি কাওছার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান এবং সহ-সাধারণ সম্পাদক নাঈম আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অর্থ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান যুব জমিয়ত নেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন খাঁন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের টানা ২য় বারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও জমিয়ত নেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম, সাবেক জেলা সাধারণ সম্পাদক লুকমান হাকিম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন শাখার সিনিয়র সহ-সভাপতি হাফিজ আব্দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক সায়েম আহমদ, সাংগঠনিক সম্পাদক সালমান আহমদ, প্রচার সম্পাদক শায়খুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল আহাদ, সরকারি মাদরাসা বিষয়ক সম্পাদক সুহায়েল আহমদ, কলেজ বিষয়ক সম্পাদক ছিদ্দিক আলম, সাহিত্য সম্পাদক শাকির আহমদ,পাঠাগার সম্পাদক জাফর আহমদ, দফতর সম্পাদক তোফায়েল আহমদ মাহের, নির্বাহী সদস্য এইচ এম হাবিবসহ ৮টি উপজেলা ও ক্যাম্পাস শাখার প্রায় অর্ধশত প্রতিনিধি।

প্রেসবিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com