শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধ

amarsurma.com
দিরাইয়ে পৃথক সংঘর্ষে ৪০ জন আহত

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের রণভূমি গ্রামে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। সংঘর্ষে ১৫ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার দুপুরে গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার রণভূমি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রণভূমি গ্রামের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান ও গ্রামের অপর প্রভাবশালী আশিক মিয়ার মধ্যে স্কুল, মাদরাসা, মসজিদ নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। দুইদিন আগে ব্যক্তিগত একটি জায়গা বিক্রয়কে কেন্দ্র করে আবারো দুইপক্ষের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রোববার তর্ক-বির্তকের একপর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ান। এ সময় সাবেক চেয়ারম্যানের পক্ষের লোকজন অবৈধ অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক জানান, সংঘর্ষের পর পুরো গ্রাম পুরুষশূন্য আছে। এতে প্রায় ১৫ জন গুলিবিদ্ধসহ দু’পক্ষের ২০ জন আহত হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। গ্রামে পুলিশ মোতায়েন আছে। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com