বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে যুবক খুন

amarsurma.com
সুনামগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে যুবক খুন

আমার সুরমা ডটকম ডেস্ক:

সুনামগঞ্জের দিরাইয়ে ঝাল মুড়ি খেয়ে ঝাল লাগাকে কেন্দ্র করে সুলফির আঘাতে  যুবক খুন হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের তল বাউসী গ্রামে ঘটনাটি ঘটে।নিহত যুবক তল বাউসী গ্রামের মৃত সেবক দাসের ছেলে প্রান্ত দাস (২২)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায়  স্থানীয় বাজারে ঝাল মুড়ি খেয়ে ঝাল লাগাকে কেন্দ্র করে শাকিল ও নিহতের ভাই পলাশের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় আবার তাদের তল বাউসী গ্রামের খলাতে দেখা হলে আবার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাকিল ও নিহতের ভাই পলাশ দাস বাড়িতে চলে যায়। এর কিছুক্ষণ পরে শাকিল বাড়ি থেকে সুলফি নিয়ে এসে পলাশের ভাই প্রান্ত দাসকে খলায় পেয়ে  তার বুকে আঘাত করলে ঘটনাস্থলেই প্রান্ত দাস মারা যায়।

দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রান্তর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের  লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com