বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ

দিরাই পৌরসভার বাজেট পেশ

amarsurma.com
দিরাই পৌরসভার বাজেট পেশ

আমার সুরমা ডটকম:

নতুন করে করারোপ ছাড়াই সুনামগঞ্জের দিরাই পৌরসভার ২০২৫-২৬ অর্র্থ বছরের বাজেট ২৯ জুন রোববার দুপুরে পৌরভবনে পেশ করা হয়েছে। ১৪ কোটি ৩৭ লক্ষ ৪২ হাজার ৬৯৯ টাকার বাজেটের প্রস্তাব পেশ করেন পৌরসভার প্রশাসক অভিজিৎ সূত্রধর।
বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার সন্জীব সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মোঃ ইফতেখার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ সাকিফ ইশমাম চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম খানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ।
ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ১৩ লক্ষ ১৫ হাজার টাকা, ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৯০ হাজার টাকা, রাজস্ব উদ্ধৃত ধরা হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার টাকা। উন্নয়ন বরাদ্ধ ধরা হয়েছে ১১ কোটি ২৯ লক্ষ ৫২ হাজার ৬৯৯ টাকা, ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ২৩ লক্ষ টাকা। অবকাঠামো নির্মাণ খাতে ধরা হয়েছে ১০ কোটি ৫৭ লক্ষ টাকা। সার্বিক বাজেট উদ্ধৃত ধরা হয়েছে ৬ লক্ষ ৫২ হাজার ৬৯৯ টাকা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com