শনিবার, ১৩ Jun ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

দিরাইয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

amarsurma.com
দিরাইয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাই পৌর শহরের চন্ডিপুর গ্রামের কয়েস মিয়ার স্ত্রী সোমা আক্তার (২১) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নিহত সোমা আক্তার এক সন্তানের জননী। তার বাবার বাড়ি উপজেলার চরনারচর ইউনিয়নের লৌলারচর গ্রামে। নিহতের শ্বশুরবাড়ির লোকজন দাবি করছেন, সোমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে নিহতের বোন সাবিনা আক্তার অভিযোগ করেছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) উত্তম কুমার দাস জানান, ‘পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে’।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com