বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

নিখোঁজের ৩ দিন পর জমিয়ত নেতা মুশতাক গাজিনগরীর লাশ উদ্ধার

amarsurma.com
নিখোঁজের ৩ দিন পর জমিয়ত নেতা মুশতাক গাজিনগরীর লাশ উদ্ধার

আমার সুরমা ডটকম:

নিখোঁজের তিন দিন পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, জেলা জমিয়তের সহ-সভাপতি ও আনজুমানে তাহাফফুজে দ্বীন সুনামগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে দিরাই উপজেলার শরিফপুর বাট্টা এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। এ রিপোর্ট লেখার সময় (সকাল সাড়ে দশটা) পুলিশ মরদেহ উদ্ধারের কাজ করছে। মোস্তাকের ভাই আবুল ফয়েজ বিষয়টি নিশ্চিত করে জানান, তারা মুশতাক গাজীনগরীর লাশ উদ্ধারের কাজ করছেন। জেলা জমিয়তের নেতা সুনামগঞ্জ -৩ আসনের জমিয়তের সম্ভাব্য প্রার্থী হাম্মাদ আহমদ গাজীনগরী মোস্তাকের লাশ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
মাওলানা মুশতাক গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন। তাঁর স্ত্রী রুবি বেগম জানান, ওই রাত সাড়ে ১০টার দিকে ফোনে মুশতাক বলেন, আমি এক ঘণ্টার মধ্যে বাড়ি ফিরব। এরপর তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন বুধবার শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রুবি বেগম।
জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রোকন উদ্দিন জানান, মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিট পর্যন্ত সুনামগঞ্জের দিরাই সড়ক মোড় এলাকায় সিসিটিভি ফুটেজে তাঁকে দেখা গেছে, এরপর থেকে আর কোনো খোঁজ মেলেনি।
মাওলানা মুশতাক শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের বাসিন্দা। তিনি সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ–জগন্নাথপুর) আসনে জমিয়তের সম্ভাব্য প্রার্থী মাওলানা হাম্মাদ আহমদ গাজীনগরীর চাচাতো ভাই।
দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কাজ করছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে। তিনি বলেন, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com