বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত

দিরাইয়ে এইচএসসির ফলাফল হতাশাজনক

amarsurma.com
দিরাইয়ে এইচএসসির ফলাফল হতাশাজনক

আমার সুরমা ডটকম:

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জের দিরাইয়ের কলেজগুলোর পাসের হার হতাশাজনক। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় উপজেলার ৯টি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মোট এক হাজার ৭৬১ জন অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে ৭৮৭ জন, জিপিএ-৫ পেয়েছে ১১ জন, পাসের হার ৪৪ দশমিক ৬৯ শতাংশ।
দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর এইচএসসি ও আলিম পরীক্ষায় সুনামগঞ্জের দিরাইয়ের একটি আলিম মাদরাসাসহ মোট ১০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সূত্র মতে, উপজেলার দিরাই সরকারি ডিগ্রি কলেজের ৮৬৮ জনের মধ্যে পাস করেছে ৪৮৪ জন, জিপিএ-৫ পেয়েছে ৩ জন, পাসের হার ৫৫ দশমিক ৭৬ শতাংশ। বিবিয়ানা মডেল কলেজের ৩৬৩ জনের মধ্যে পাস করেছে ১৮১ জন, জিপিএ-৫ পেয়েছে ৮ জন, পাসের হার ৪৯ দশমিক ৮৬ শতাংশ। জগদল কলেজের ৮৭ জনের মধ্যে পাস করেছে ১৪ জন, পাসের হার ১৬ দশমিক ০৯ শতাংশ। সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের ১৮০ জনের মধ্যে পাস করেছে ১৯ জন, পাসের হার ১০ দশমিক ৫৫ শতাংশ। ডাঃ সৈয়দ মনোয়ার আলী আটগ্রাম কলেজের ৩০ জনের মধ্যে পাস করেছে ৮ জন, পাসের হার ২৬ দশমিক ৬৬ শতাংশ। রজনীগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৪৭ জনের মধ্যে পাস করেছে ৩ জন, পাসের হার ৬ দশমিক ৩৮ শতাংশ। বাংলাদেশ ফিমেইল একাডেমির ৪৫ জনের মধ্যে পাস করেছে ২০ জন, পাসের হার ৪৪ দশমিক ৪৪ শতাংশ। হাতিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ১২২ জনের মধ্যে পাস করেছে ৪৩ জন, পাসের হার ৩৫ দশমিক ২৪ শতাংশ। চরনারচর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯ জনের মধ্যে পাস করেছে ৩ জন, পাসের হার ১৫ দশমিক ৭৮ শতাংশ।
এদিকে দিরাইয়ের একমাত্র আলিম মাদরাসা হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলিম মাদরাসার ৪৭ জনের মধ্যে পাস করেছে ৪২ জন, পাসের হার ৮৯ দশমিক ৩৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com