বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা?

‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা?

amarsurma.com
‘কেমন আছেন ইমরান খান?’, কারাগারে দেখে আসার পর কি জানালেন বোন উজমা?

আমার সুরমা ডটকম ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সুস্থ আছেন বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় আদিয়ালা জেলে তার সঙ্গে দেখা করার পর এ তথ্য জানিয়েছেন বোন ডাঃ উজমা খানম। ইমরান খানের অবস্থা নিয়ে কয়েক সপ্তাহ ধরে চলা জল্পনা-কল্পনার পর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

উজমা জানান, ইমরান খান বেঁচে আছেন, তবে ‘মানসিক নির্যাতনের শিকার’ হচ্ছেন। মঙ্গলবার সন্ধ্যায় তার ভাইয়ের সঙ্গে ২০ মিনিটের বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ডাঃ খানম বলেন, ‘আলহামদুলিল্লাহ তিনি ঠিক আছেন… কিন্তু মানসিক নির্যাতনের কারণে তিনি রেগে ছিলেন। তিনি সারাদিন তার কক্ষে বন্দী থাকেন… কেবল অল্প সময়ের জন্য বাইরে বের হতে পারেন এবং কারও সাথে যোগাযোগ করতে পারেন না।’

এর আগে চাপের মুখে নতিস্বীকার করে পাকিস্তানের শাহবাজ শরিফ সরকারের পক্ষ থেকে আদিয়ালা জেলে বন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার বোন উজমা খানকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি পাওয়ার পরেই জেলের ভিতরে প্রবেশ করেন ইমরানের বোন। প্রিয় নেতার শারীরিক অবস্থার সর্বশেষ খবর পেতে জেলের বাইরে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলেন পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) নেতা-কর্মীরা। সূত্র: ডন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com