গত সেপ্টেম্বরে মর্মান্তিকভাবে শহীদ করা হয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের অন্যতম সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী রাহ.-কে। তাঁর ইন্তোলের সময় শুরু করা ঘরের কাজটি অসম্পূর্ণ রয়ে যায়। সেই অসম্পূর্ণ ঘরের বাকি কাজ সম্পূর্ণ করার দায়িত্ব গ্রহণ করেন জমিয়তের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউ.কে জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান বিন আব্দুর রহীম উলুতুলী। আল্লাহ তাআলার অশেষ মেহেরবাণীতে জগন্নাথপুর উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা সৈয়দ মছরুর আহমদ কাসেমী, সুনামগঞ্জ জেলা শ্রমিক জমিয়তের আহ্বায়ক হাফিজ মাহমুদুল হাসান ও ছাত্রনেতা নূর আহমদ সালমানের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় ঘরের কাজ সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ।
২০২৬ খ্রিস্টাব্দের ১লা ফেব্রুয়ারী রোববার বাদ যোহর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে এক বিশেষ দুআ মাহফিল মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্র জমিয়ত সভাপতি সুহাইল আহমদ ইয়াহ্ইয়ার পরিচালনায় শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করেন হাফিজ সৈয়দ মসদুক আহমদ।
দুআ মাহফিলে প্রধান অতিথি হিসেবে অনুভূতি পেশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ইউ.কে জমিয়ত সভাপতি ড. মাওলানা শোয়াইব আহমদ। এছাড়াও অন্যান্যের মধ্যে যারা সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করেন ও উপস্থিত ছিলেন, তারা হলেন আর-রাহীম ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ মাহমুদুল হাসান, মাওলানা আবুল কাসিম চাতলপাড়ী, শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ উপ্তিরপাড়ী, সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, মাওলানা মুহসিন আহমদ, হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, জেলা জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ রশিদ আহমদ, মাওলানা গুলজার আহমদ, শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ গাজীনগরী, জেলা যুব জমিয়ত সভাপতি হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন, বিশ্বম্ভরপুর উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার হাফিজ মাওলানা হাবিবুর রহমান, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়ত সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ হাবিব ছালেহ, সৈয়দপুর ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম রাজু, মাওলানা জাহাঙ্গীর আলম খান, নূর আহমদ সালমান, নাদির আহমদসহ জগন্নাথপুর ও শান্তিগঞ্জের জমিয়ত নেতৃবৃন্দ।
পরিশেষে শহীদ মুশতাক গাজীনগরী, তাঁর পরিবার ও দেশ-বিদেশের সকল দাতাবৃন্দ এবং দেশবাসীর জন্যে বিশেষ মুনাজাত পরিচালনা করেন সাকিতপুর মাদরাসার মুহতামিম মাওলানা এখলাছুর রহমান।

শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত