শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত একই মঞ্চে ধানের শীষের সব প্রার্থী: বিজয় নিশ্চিত করতে কাজ করবে মাঠ পর্যায়ে
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ

দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ

amarsurma.com
দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়লেও অক্ষত রয়েছে পবিত্র কুরআন শরীফ। মঙ্গলবার ভোরে উপজেলার জগদল ইউনিয়নের কামরিবীজ গ্রামে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে আগুনে সবকিছু ভস্মীভূত হলেও আশ্চর্যজনকভাবে একটি ঘরে থাকা পবিত্র মহাগ্রন্থ আল-কুরআন অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু জানান, গ্রামের আব্দুল মতলিবের ছেলে আশরাফ আলীর বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের ছফি উল্লাহর ছেলে মোঃ হবিব মিয়া, আব্দুল হাসিমের ছেলে মোঃ তোফায়েল আহমদ, মোঃ ছুফি মিয়া, মোঃ কদরিছ মিয়ার ঘরে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, কাপড়-চোপড়সহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ব্যাপক ক্ষতি হয়ে যায়।
এদিকে আগুনে সবকিছু পুড়ে গেলেও একটি ঘরের ভেতরে থাকা পবিত্র কুরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং অনেকেই এটিকে আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে দেখছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান।

amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com