বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০

লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান

amarsurma.com
লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ে ৫০ পরিবারের মধ্যে ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা প্রদান করলেন লন্ডন প্রবাসী, বিশিষ্ট দানবীর, মারকাজুল উলূম ফাতেমাতুয যাহরা রা. পঞ্চগ্রাম মহিলা মাদরাসা আমবাড়ির মুহতামিম আলহাজ্ব মাওলানা আব্দুল মুছাব্বির। রোববার বাদ জুহর দিরাই পৌর শহরের দিরাই হাফিজিয়া মাদরাসায় এ সহায়তা প্রদান করা হয়। মহিলা মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা আবুল কাসেম শায়খে চাতলপাড়ির সার্বিক সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দিরাই হাফিজিয়া মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা ফরিদ আহমদ, শিক্ষক মাওলানা তায়িদুর রহমান, সাংবাদিক হাফিয মাওলানা মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা আব্দুর রকিব, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা আবিদুর রহমান, মাওলানা জসিম উদ্দিন, মুফতি মাওলানা শামসুল ইসলাম প্রমুখ।

সূত্র মতে, সহায়তা সামগ্রীর মধ্যে ছিলো ৫ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ৫শ গ্রাম রসুন, ১ লিটার সয়াবিন, ১ কেজি চিনি, ২ কেজি ময়দা, ১ কেজি মশুরী ডাল ও ১ কেজি লবণ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com