সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
দেশের ক্বওমি মাদরাসা সমূহের প্রাচীনতম শিক্ষা বোর্ড ‘আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ’-এর ১৪৪৭ হিজরি মুতাবেক ২০২৬ খ্রিস্টাব্দের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ থেকে এ ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফল সূত্রে জানা যায়, এ বছর বোর্ডের অধীনে এক হাজার ১৫০টি মাদরাসার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬ হাজার ৯৮৪ জন, এরমধ্যে পাস করেছে ২৩ হাজার ৭৩২ জন, অকৃতকার্য হয়েছে তিন হাজার ২৫২ জন, মুমতায (এ প্লাস) চার হাজার ৭৭২ জন, জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) সাত হাজার ৭৩৯ জন, জায়্যিদ (২য় বিভাগ) চার হাজার ৯৫৯ জন, মাকবুল (৩য় বিভাগ) ছয় হাজার ২৬২ জন, পাসের হার ৮৭ দশমিক ৯৫ শতাংশ।
সূত্র মতে, তাহফিযুল কুরআনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক হাজার ৮৭৭ জন, এরমধ্যে পাস করেছে এক হাজার ৬৮৭ জন, অকৃতকার্য হয়েছে ১৯০ জন, মুমতায (এ প্লাস) ৭০৪ জন, জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) ৬৭৭ জন, জায়্যিদ (২য় বিভাগ) ২২৬ জন, মাকবুল (৩য় বিভাগ) ৮০ জন, পাসের হার ৮৯ দশমিক ৮৮ শতাংশ।
ফযিলত (স্নাতক) জামাতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক হাজার ১৪১ জন, এরমধ্যে পাস করেছে এক হাজার ৫২ জন, অকৃতকার্য হয়েছে ৮৯ জন, মুমতায (এ প্লাস) ৫৭ জন, জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) ২৪৪ জন, জায়্যিদ (২য় বিভাগ) ৩৮২ জন, মাকবুল (৩য় বিভাগ) ৩৬৯ জন, পাসের হার ৯২ দশমিক ২০ শতাংশ।
সানাবিয়্যা উলয়া (উচ্চ মাধ্যমিক) জামাতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক হাজার ১০৮ জন, এরমধ্যে পাস করেছে ৯১৫ জন, অকৃতকার্য হয়েছে ১৯৩ জন, মুমতায (এ প্লাস) ৯৭ জন, জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) ২৬০ জন, জায়্যিদ (২য় বিভাগ) ২৬৩ জন, মাকবুল (৩য় বিভাগ) ২৯৫ জন, পাসের হার ৮২ দশমিক ৫৮ শতাংশ।
সানাবিয়্যা আম্মাহ (মাধ্যমিক) জামাতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক হাজার ১৭১ জন, এরমধ্যে পাস করেছে এক হাজার ২৭ জন, অকৃতকার্য হয়েছে ১৪৪ জন, মুমতায (এ প্লাস) ১৪৮ জন, জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) ৩১৯ জন, জায়্যিদ (২য় বিভাগ) ২৭৯ জন, মাকবুল (৩য় বিভাগ) ২৮১ জন, পাসের হার ৮৭ দশমিক ৭০ শতাংশ।
মুতাওয়সসিতা (নিম্ন মাধ্যমিক) জামাতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক হাজার ৪৫২ জন, এরমধ্যে পাস করেছে এক হাজার ২৮৫ জন, অকৃতকার্য হয়েছে ১৬৭ জন, মুমতায (এ প্লাস) ২৩২ জন, জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) ৪০৫ জন, জায়্যিদ (২য় বিভাগ) ৩১৬ জন, মাকবুল (৩য় বিভাগ) ৩৩২ জন, পাসের হার ৮৮ দশমিক ৫০ শতাংশ।
ইবতেদাইয়্যাহ (প্রাথমিক) জামাতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল সাত হাজার ৬৯ জন, এরমধ্যে পাস করেছে পাঁচ হাজার ৯৯৩ জন, অকৃতকার্য হয়েছে এক হাজার ৭৬ জন, মুমতায (এ প্লাস) ৭৩৪ জন, জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) এক হাজার ৫৭০ জন, জায়্যিদ (২য় বিভাগ) এক হাজার ৭৫ জন, মাকবুল (৩য় বিভাগ) দুই হাজার ৬১৪ জন, পাসের হার ৮৪ দশমিক ৭৮ শতাংশ।
নূরানী জামাতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল আট হাজার ৫৬২ জন, এরমধ্যে পাস করেছে সাত হাজার ৯৩৩ জন, অকৃতকার্য হয়েছে ৬২৯ জন, মুমতায (জি.এ প্লাস) ৮৭৯ জন, (এ প্লাস) এক হাজার ৮০৯ জন, জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) (এ) এক হাজার ৭৫৩ জন, (এ-) এক হাজার ৭৪৬ জন, জায়্যিদ (২য় বিভাগ) এক হাজার ৩০২ জন, মাকবুল (৩য় বিভাগ) ৪৪৪ জন, পাসের হার ৯২ দশমিক ৬৫ শতাংশ।
ফযিলত বানাত (স্নাতক) জামাতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক হাজার ১৪৮ জন, এরমধ্যে পাস করেছে ৯৬৭ জন, অকৃতকার্য হয়েছে ১৮১ জন, মুমতায (এ প্লাস) ২৮ জন, জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) ২৪১ জন, জায়্যিদ (২য় বিভাগ) ৩২৪ জন, মাকবুল (৩য় বিভাগ) ৩৭৪ জন, পাসের হার ৮৪ দশমিক ২৩ শতাংশ।
সানাবিয়্যাহ বানাত (উচ্চ মাধ্যমিক) জামাতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক হাজার ৬৪৫ জন, এরমধ্যে পাস করেছে এক হাজার ৪৫১ জন, অকৃতকার্য হয়েছে ১৯৪ জন, মুমতায (এ প্লাস) ৪৫ জন, জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) ৩৩৮ জন, জায়্যিদ (২য় বিভাগ) ৪১৭ জন, মাকবুল (৩য় বিভাগ) ৬৫১ জন, পাসের হার ৮৮ দশমিক ২১ শতাংশ।
মুতাওয়সসিতা বানাত (নিম্ন মাধ্যমিক) জামাতে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক হাজার ৮১১ জন, এরমধ্যে পাস করেছে এক হাজার ৪২২ জন, অকৃতকার্য হয়েছে ৩৮৯ জন, মুমতায (এ প্লাস) ৩৯ জন, জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) ১৮৬ জন, জায়্যিদ (২য় বিভাগ) ৩৭৫ জন, মাকবুল (৩য় বিভাগ) ৮২২ জন, পাসের হার ৭৮ দশমিক ৫২ শতাংশ।