রবিবার, ০৭ Jun ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদরাসার শুভ উদ্বোধন সম্পন্ন

শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদরাসার শুভ উদ্বোধন সম্পন্ন

amarsurma.com
শান্তিগঞ্জে ‘জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদরাসার শুভ উদ্বোধন সম্পন্ন

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলুম মাদরাসার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টা থেকে বিভিন্ন অঞ্চলের উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিগণসহ স্থানীয় শিক্ষানুরাগী ও এলাকাবাসীকে নিয়ে মাদ্রাসা প্রাঙ্গণে এক মোবারক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনের মূল কার্যক্রমের সূচনা হয়। উক্ত আয়োজনকে ঘিরে নানান আয়োজন করেন মাদরাসা কর্তৃপক্ষ।
উদ্বোধনকালে মাদরাসা কমিটির সভাপতি ও সৈয়দপুর দারুল হাদিস মাদরাসার নাজিমে তালিমাত মাওলানা সৈয়দ মছরুর আহমদ কাসেমীর সভাপতিত্বে এবং অত্র মাদরাসার নাইবে মুহতামিম মাওলানা আব্দুল হাই ও হাফিজ মাওলানা সৈয়দ হাবীব সালেহের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মাদরাসা শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন দরগাপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য নবপ্রতিষ্ঠিত রিয়াজুল উলুম মাদরাসার বিশেষ প্রয়োজন ছিলো তা আজ পূরণ হলো বলে আশা করছি। ব্যক্তি, সমাজ, দেশকে ইসলামের আলোয় আলোকিত করতে হলে দ্বীনি শিক্ষার পরিবেশ তৈরী করতে হবে। একমাত্র দ্বীনি শিক্ষাই পারে সমাজ ও ব্যাক্তিকে অন্ধকার থেকে আলোর মুখ দেখাতে। আর সেই শিক্ষা হতে হবে আল্লাহর উদ্দ্যেশে নবীর আদর্শগত শিক্ষা। যার মধ্যে মানবতার মুক্তির সকল নিয়ম-কানুন রয়েছে। মানব জাতির মেধা, মননশীলতা, বিবেক ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের ক্ষেত্রে বিশ্বনবী রাসুলুল্লাহ সা. অত্যন্ত গুরুত্ব প্রদানের সঙ্গে সঙ্গে শিক্ষায় ব্যাপক পৃষ্ঠপোষকতাও দিয়েছেন।
এ সময় গুরুত্বপূর্ণ আলোচনা করেন জাউয়া দারুল হাদীস মাদরাসার মুহতামিম শায়েখ মাওলানা আব্দুস সুবহান, অত্র এলকার বিশিষ্ট মুরব্বি আলিম মাওলানা ইসকন্দর আলী, হযরত আয়েশা সিদ্দিকা রাঃ দারুল হাদিস মহিলা মাদরাসা সুনামগঞ্জের মুহতামিম মাওলানা শায়েখ আনোয়ার হোসাইন, সৈয়দপুর শামছিয়া দারুল হাদিস বালিকা মাদরাসার মুহতামিম মাওলানা সৈয়দ আবু আলী, ভাতগাঁও ছুরতুননেছা মহিলা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইলিয়াস আহমদ উপ্তিরপারী, জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলুম মাদরাসার নাজিমে তালিমাত হাফিজ গিয়াস উদ্দীন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ডুংরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রহিম, ডুংরিয়া গ্রামের প্রবীণ আলিন মাওলানা আবুল কালাম, জয়কলস মাদরাসার পোষ্টপোষক ক্বারী সিরাজুল ইসলাম, পাথারিয়া মাদরাসার মুহতামিম শায়েখ মাওলানা আব্দুর রহীম, মাওলানা সৈয়দ রশীদ আহমদ, মাওলানা রমজান হোসাইন, ঠাকুরভোগ মাদরাসার মুহতামিম মাওলানা জাহাঙ্গীর খান, ওয়েজখালী মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা আবদুল্লাহ, হাফিজ মাওলানা মানছুরুল হাসান, সুনামগঞ্জ আব্দুল জলীল মাদরাসার মুহতামি মাওলানা ত্বাহা হোসাইন, জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলুম মাদরাসার শিক্ষক হাফিজ শিব্বির আহমদ, মাওলানা মাসুম আহমদ প্রমুখ।
এ সময় মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম সৈয়দ রিয়াজ আহমদ’র লিখিত বক্তব্য পাঠ করে শুনিয়েছেন উক্ত মাদরাসা নাইবে মুহতামিম মাওলানা আব্দুল হাই।
তিনি বলেন, শান্তিগঞ্জ শহরে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্ন বহুদিন ধরে লালন করে আসছিলেন এ অঞ্চলের শীর্ষস্থানীয় আলিম-উলামা ও দ্বীন প্রেমী ব্যক্তিবর্গ। তাদের অক্লান্ত দাওয়াতি মেহনত, কুরআন-হাদিসের আলো মানুষের মাঝে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা এবং একটি আদর্শ সমাজ গঠনের প্রত্যয় থেকেই এই প্রতিষ্ঠানের সূচনা। আজ এই মহতি মাহফিলে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সুনামগঞ্জের সেই সকল বরেণ্য আলিমদের; যারা এ অঞ্চলে দ্বীনের খিদমাতে অসামান্য অবদান রেখেছেন খলিফায়ে মাদানী মাওলানা শায়েখ সৈয়দ তখলিস হোসাইন রাহ., খলিফায়ে মাদানী মাওলানা শায়েখ সৈয়দ আব্দুল খালিক রাহ., খলিফায়ে মাদানী মাওলানা আব্দুল হক শায়খে গাজিনগরী রাহ., কুতবে বাঙাল আমিন উদ্দীন শায়খে কাতিয়া রাহ., খলিফায়ে শায়খে কৌড়িয়া শায়খুল হাদীস আব্দুল হান্নান শায়খে পাগলা রাহ., খলিফায়ে শায়খে কৌড়িয়া শায়েখ আকবর আলী রাহ., সৈয়দপুর আলিয়া মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শায়েখ সৈয়দ আব্দুল নূর রাহ. ও শায়েখ আফসার উদ্দীন রাহ.। এছাড়াও অসংখ্য ওলি-আউলিয়া ও বুজুর্গ ব্যক্তিত্ব।
আবারো আজকের শুভ দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলুম মাদরাসার ভূমি দাতাসহ সকল দাতাদের এবং আজকের মাদরাসার অস্থায়ী ভবনটিতে যারা পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছেন, তাদের আমরা কৃতজ্ঞ। আল্লাহ তাআলা যেন সকল দাতাদের দানকে কবুল করুন এবং তাদেরকে ও তাদের পরিবারকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন। পরিশেষে আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

amarsurma.com

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com