শুক্রবার, ১২ Jun ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

দিরাইয়ে পৃথক সংঘর্ষে ৪০ জন আহত

amarsurma.com
দিরাইয়ে পৃথক সংঘর্ষে ৪০ জন আহত

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাই উপজেলার দুই ইউনিয়নে পৃথক দুইটি সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে। গতকাল ২৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার চরনারচর ইউনিয়নের হাজারীপুর ও জড়দল ইউনিয়নের জগদল গ্রামে এ ঘটনাগুলো ঘটে।
জানা গেছে, উপজেলার চরনারচর ইউনিয়নের হাজারীপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিজয় তালুকদার ও রতিন্দ্র তালুকদারের মধ্যে কয়েকদিন আগে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিলে স্থানীয় সালিশের মাধ্যমে মীমাংসা করা হয়। তবে এর জেরে উত্তেজনা থেকেই যায়। রতিন্দ্র তালুকদারের লোকজন সরকারি গুপাট দিয়ে হাওরের ধান আনা কেন্দ্র করে বিজয় তালুকদারের লোকজন সংবদ্ধ হামলা চালায়।
মঙ্গলবার দুপুরে হাওর থেকে সরকারি গোপাট দিয়ে রতিন্দ্র তালুকদারের লোকজন ধান আনাকে কেন্দ্র করে বিজয় তালুকদারের লোকজন সংবদ্ধ হামলা চালারে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে রতিন্দ্র তালুকদারের পক্ষের অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা হলেন মিহির তালুকদার (৪০), রান্টু তালুকদার (৩৮), সৈকত তালুকদার (২৪) ও সাগর তালুকদার (২২)। এছাড়া বিজয় তালুকদারের পক্ষের বিজিত তালুকদার চিকিৎসা নিয়েছেন।
অপরদিকে একই দিন বেলা ২টার দিকে জগদল গ্রামে হাঁস-মুরগি বাড়িতে প্রবেশকে কেন্দ্র করে আবা মিয়া ও তখলুজ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী জানান, হাজারীপুর ও জগদল গ্রামের পৃথক সংঘর্ষের ঘটনা নিশ্চিত করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com