মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য

ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য

amarsurma.com
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য

মুহাম্মদ আব্দুল বাছির সরদার:
দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের সব উপজেলাতেই মাধ্যমিক শিক্ষা অফিসার ও সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য রয়েছে। এতে করে অফিসিয়াল কাজের গতি ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি শুধুমাত্র শান্তিগঞ্জ ছাড়া কোনো উপজেলায় সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলোও শূণ্য রয়েছে। এসব শূণ্য পদে অফিসার নিয়োগ বা পদায়ন করতে সর্বশেষ জুন মাসের এক তারিখ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন স্বাক্ষরিত এক পত্র মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার মহাপরিচালক বরাবরে চিঠি পাঠিয়েছেন। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চল সিলেটের পরিচালক, সুনামগঞ্জের জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চল সিলেটের উপ-পরিচালক, সুনামগঞ্জের সকল উপজেলা নির্বাহী অফিসারকে এর অনুলিপি দেয়া হয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে এ তথ্য।
সূত্র আরো জানায়, দীর্ঘদিন ধরেই সুনামগঞ্জের সদর উপজেলা, শান্তিগঞ্জ, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, জগন্নাথপুর, জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা, ছাতক, দিরাই ও শাল্লা উপজেলাগুলোতে মাধ্যমিক শিক্ষা অফিসার ও সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পদগুলো শূণ্য রয়েছে। জেলার ১২টি উপজেলায় এ পদগুলো শূণ্য থাকায় বিদ্যালয় পরিদর্শনসহ যাবতীয় কাজে চলছে মন্থর গতি। নানা অজুহাতে এখন পর্যন্ত কোনো উপজেলাতেই শিক্ষা অফিসার নিয়োগ দেয়া হচ্ছে না। এতে করে দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা, বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষকদের সার্বিক পরিস্থিতি দেখাশোনাসহ লেখাপড়ার মানোন্নয়নে ঠিকমতো তদারকি করা যাচ্ছে না।
এদিকে ২০২৪ সালের ৭ মার্চ থেকে অদ্যাবধি দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পদটি শূণ্য রয়েছে বলে সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে। এ উপজেলার সার্বিক পরিস্থিতি তদারকি করছেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। এছাড়া জেলার শান্তিগঞ্জ উপজেলায় সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে একজন দায়িত্ব পালন করছেন। তিনি আবার ছাতকের অতিরিক্ত দায়িত্বও পালন করছেন। বাকি উপজেলাগুলোতে জেলা শিক্ষা অফিসার অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করছেন।
জানতে চাইলে সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন জানান, দীর্ঘদিন ধরেই জেলার কোনো উপজেলাতেই মাধ্যমিক শিক্ষা অফিসার নেই। যার কারণে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের কাজের তদারকিসহ সার্বিক কাজ ব্যাহত হচ্ছে। তাই উপজেলা সমূহের দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শূণ্য পদগুলোতে কর্মকর্তা পদায়নের জন্য সবিনয় অনুরোধ করেছি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com