সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত

সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত

amarsurma.com
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত

আমার সুরমা ডটকম:

অবশেষে বর্তমান সরকারের স্বাস্থ্যখাতের মহা পরিকল্পনার অংশ হিসেবে স্বাস্থ্যসেবাকে জনগণের দৌড়গোড়ায় পৌঁছানো এবং সেবা নিশ্চিত করতে দেশের অন্যান্য জেলার মতো সুনামগঞ্জের আট উপজেলার ৫০ শয্যা সরকারি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের সূত্রে জানা গেছে। সরকারের এ ঘোষণায় জেলার সাধারণ মানুষ এটিকে সাধুবাদ জানিয়েছেন।
সূত্র মতে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরিফ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। উপজেলাগুলো হলো বিশ্বম্ভরপুর, ছাতক, শান্তিগঞ্জ, দিরাই, ধর্মপাশা, দোয়ারাবাজার, জগন্নাথপুর ও তাহিরপুর। ফলে উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়বে এবং সাধারণ মানুষ আরও উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
সংশ্লিষ্টরা বলছেন, শয্যা সংখ্যা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সেবার পরিধিও বাড়ানো হবে। এতে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজ হবে এবং জেলা সদর হাসপাতালের ওপর চাপও কমবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ উপজেলা পর্যায়েই অধিকতর মানসম্মত স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com