মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
অনলাইন নীতিমালা চূড়ান্তে বৈঠক আজ

অনলাইন নীতিমালা চূড়ান্তে বৈঠক আজ

we11-300x169আমার সুরমা ডটকম : জাতীয় অনলাইন নীতিমালা-২০১৫ চূড়ান্তকরণে অংশীজনদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। তথ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। অনলাইন নীতিমালার খসড়ার ওপর সর্বসাধারণের মতামতের জন্য চলতি বছরের ২১ জুলাই তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গণমাধ্যম ও গণমাধ্যমের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশীজনরা (স্টেকহোল্ডাররা) অনলাইন নীতিমালার খসড়ার ওপর তাদের মতামত দিয়েছেন। জমা হওয়া মতামতগুলোর পরিপ্র্রেক্ষিতে অংশীজনদের নিয়ে বৈঠক করার মাধ্যমে নীতিমালা চূড়ান্ত করতে চান মন্ত্রী। এর আগে অনলাইন নীতিমালার জন্য প্রধান তথ্য কর্মকর্তা তছির আহম্মাদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি থেকে প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বারের নেতৃত্বে গঠিত একটি উপ-কমিটি গঠন করা হয় খসড়া নীতিমালার জন্য। উপ-কমিটি খসড়া নীতিমালা জমা দিলে মূল কমিটি আলোচনা করে চূড়ান্ত খসড়া নীতিমালা তথ্য মন্ত্রণালয়ে জমা দেয়। মন্ত্রণালয় সেটি ওয়েবসাইটে প্রকাশ করে মতামত আহ্বান করে। এখন নীতিমালা চূড়ান্তকরণে উদ্যোগ নিচ্ছে মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com