শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও নারীবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে

সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও নারীবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে

abs-komosalapic-02-12-2015আমার সুরমা ডটকম : ‘একটি সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও নারীবান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারলেই সামাজিক অবস্থান আরো সুদৃঢ় হবে, সেই সাথে নারীর ক্ষমতায়ন ঘটবে।’ গতকাল (বুধবার) সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়ন পরিষদে ‘ইউনিয়ন পরিষদে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক উন্নয়ন কর্মশালা’য় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী। পরিষদের সচিব শ্যামলা রাণী চৌধুরীর পরিচালনায় এ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ কানিজ ফাতিমা, পরিষদের মেম্বার নজরুল ইসলাম, আব্দুল আজিজ মিয়া, আবুতাহের মিয়া, মজিদা খাতুন, দিপ্তীরাণী দাশ, মালতী রাণী দাস, দি হাঙ্গার প্রজেক্টের করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদার, জয়নাল আবেদীন সরদার, মোঃ তারিফ উল্লা, উত্তর চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আছমা চৌধুরী, রিপন মিয়া, স্বাস্থ্যকর্মী কৃপেশ চন্দ্র সরকার, পান্না রাণী তালুকদার প্রমুখ। বক্তারা আরো বলেন, গ্রামীণ জনপদে সাধারণ ও অবহেলিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার যেমনি আন্তরিক, ঠিক তেমনিভাবে আমাদেরকেও একাজে এগিয়ে আসতে হবে। পরে ২০১৫-১৬ অর্থবছরের পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা খাতে বিভিন্ন পরিকল্পনা করা হয়।

03

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com