শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সংঘাতের উত্তাপের মাঝেই নতুন আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা দিরাইয়ে তেলের জন্য শতাধিক মোটর সাইকেলের ১০ ঘণ্টা অপেক্ষা দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত, আহত ৪০ মামলাবাজের দৌরাত্ম্যে দিরাইয়ে পুরুষ শূন্য গ্রাম দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তির আশা: যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম
আজ থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর

আজ থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর

gold-market-dubai-1_458_0_106446আমার সুরমা ডটকম : এক মাসেরও কম সময়ের ব্যবধানে বাংলাদেশে স্বর্ণের দাম ভরিপ্রতি (২২ ক্যারেট) ১,২২৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে গ্রাহককে এখন ৪১,২৯০ টাকা দিতে হবে। শনিবার থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শুক্রবার রাতে বাংলাদেশের বাজারে সোনার দাম কমানোর এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে গত ৯ নভেম্বরও সব ধরনের স্বর্ণের দাম ভরিতে ১,২২৫ টাকা কমানো হয়েছিল। তখন এক ভরি সোনার দাম ছিল  ৪২,৫১৫ টাকা। বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ৩,৫৪০ টাকায় বিক্রি হবে। ১১.৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়বে ৪১,২৯০ টাকা। শুক্রবার পর্যন্ত প্রতি গ্রাম এই মানের স্বর্ণ বিক্রি হয়েছে ৩,৬৪৫ টাকায়। এক ভরির দর ছিল ৪২,৫১৫ টাকা। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৩৯,১৯১ টাকায় (প্রতি গ্রাম ৩,৩৬০ টাকা) বিক্রি হবে। ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ৩২,৫৪২ টাকায় (প্রতি গ্রাম ২,৭৯০ টাকা)। আর  সনাতন পদ্ধতির ভরি বিক্রি হবে ২১,৪৬২ টাকায় (প্রতি গ্রাম ১,৮৪০ টাকা)। শুক্রবার পর্যন্ত ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৪০,৪১৫ টাকায় বিক্রি হয়। ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হয় ৩৩,৪১৭ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি ছিল ২২,৬৮৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা শনিবার থেকে বিক্রি হবে ৮৭৫ টাকায়। টানা দু’বার দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আরো কম। শনিবার আন্তর্জাতিক বাজারে এক আউন্স (২.৪৩০৫ ভরি)  সোনার দাম ১০৮৫ ডলার বা ৮৬,৮৬৪ টাকা। এ হিসাবে এক ভরি সোনার দাম পড়বে ৩৫,৭৩৯ টাকা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com