বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
বিশ্বের শীর্ষ ধনী হওয়ার পথে মার্ক জাকারবার্গ

বিশ্বের শীর্ষ ধনী হওয়ার পথে মার্ক জাকারবার্গ

আমার সুরমা ডটকম ডেক্স :

বিশ্বের শীর্ষ ধনী হওয়ার পথে একধাপ এগোলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ব্লুমবার্গের বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকা অনুযায়ী আইকিয়ার প্রতিষ্ঠাতা ৮৯ বছর বয়সী ইগভার ক্যামপার্ডকে পেছনে ফেলে নয় নম্বরে উঠে এসেছেন ৩১ বছর বয়সী জাকারবার্গ। এ বছরে জাকারবার্গের সম্পদ ৮৬০ কোটি ডলার বেড়ে মোট সম্পদ দাঁড়িয়েছে চার হাজার ৩১০ কোটি মার্কিন ডলার। বাজার বিশ্লেষকেরা বলছেন, গত মঙ্গলবারে ফেসবুকের শেয়ারের দাম বেড়ে সর্বোচ্চ ৯৮ দশমিক ৩৯ ডলার দাঁড়ায় যার প্রতিফলন আগামী সপ্তাহে দেখা যাবে। এ ছাড়াও ফেসবুকের ভিডিও বিজ্ঞাপন ব্যবসা বৃদ্ধির পাশাপাশি ইনস্টাগ্রামের ব্যবসাও ফুলে-ফেঁপে উঠছে। বর্তমানে বাজারে ফেসবুকের মূল্য দাঁড়িয়েছে সাড়ে ২৭ হাজার কোটি মার্কিন ডলার।

এ বছর আইকিয়া প্রতিষ্ঠাতা ক্যামপার্ডের আর্থিক সম্পদের পরিমাণ ২৮০ কোটি মার্কিন ডলার কমে মোট সম্পদের মূল্য দাঁড়িয়েছে চার হাজার ২২০ কোটি মার্কিন ডলারে। সম্পদের মূল্যমান বিবেচনায় ব্লুমবার্গের কোটিপতির তালিকায় ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসনের চেয়ে মাত্র ৩০ কোটি ডলার পিছিয়ে আছেন জাকারবার্গ। ল্যারির সম্পদের পরিমাণ চার হাজার ৩৪০ কোটি মার্কিন ডলার। তালিকার সপ্তম স্থানে রয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার সম্পদের পরিমাণ চার হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার। তবে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি বিল গেটসের চেয়ে অর্থসম্পদে এখনো অনেক পিছিয়ে আছেন মার্ক জাকারবার্গ। গেটসের সম্পদের পরিমাণ আট হাজার ৫২০ কোটি মার্কিন ডলার। তারপরে আছেন ইনডিটেক্সের মালিক অ্যামানসিও ওর্তেগা যার সম্পদের পরিমাণ সাত হাজার আট কোটি মার্কিন ডলার। তালিকার তৃতীয় অবস্থানটি ওয়ারেন বাফেটের। তার সম্পদের পরিমাণ ছয় হাজার ৭৬০ কোটি মার্কিন ডলার। বিশ্বের শীর্ষ ধনী হতে হলে বিল গেটসের আট হাজার ৫২০ কোটি মার্কিন ডলার ছাড়াতে হবে জাকারবার্গকে। ফেসবুক নিয়ে জাকারবার্গ যেভাবে এগোচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী হতে তার কত দিন লাগে সেটাই এখন দেখার বিষয়। -ইন্টারনেট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com