শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
‘পহেলা জানুয়ারি থেকেই’ নতুন স্কেলের বেতন হাতে

‘পহেলা জানুয়ারি থেকেই’ নতুন স্কেলের বেতন হাতে

selet pic_106909_106930আমার সুরমা ডটকম : পহেলা জানুয়ারি থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন স্কেলে বেতন পাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “কর্মকর্তা-কর্মচারীরা ডিসেম্বর মাসের বেতন জানুয়ারিতে নতুন কাঠামোতে পাবেন- এটা নিশ্চিত। আইন মন্ত্রণালয় কিছু বিষয়ে আপত্তি জানিয়েছিল। তারা সেটা করতে পারে না। অর্থ্যাৎ পহেলা জানুয়ারি থেকে নতুন স্কেলে বেতন পাবেন তারা।” সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি কর্মচারীদের জন্য গত ৭ সেপ্টেম্বর অষ্টম বেতন কাঠামো অনুমোদন পায় মন্ত্রিসভায়। এই কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা মূল বেতন পাবেন ২০১৫ সালের ১ জুলাই থেকে। এক্ষেত্রে ১ জুলাই থেকেই এরিয়ার কার্যকর হবে। “সবকিছু ডিসাইডেড। মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। আইন মন্ত্রণালয়ের প্রশ্ন তোলার যৌক্তিকতা নেই,” বলেন মুহিত। আনুষঙ্গিক যেসব কাজ বাকি আছে তাও শিগগিরই শেষ করা হবে বলে জানান তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে অর্থমন্ত্রী ত্রিপুরার গভর্নর তথাগথ রায়ের সঙ্গে বৈঠক করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com