শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময় বাড়ছে

অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময় বাড়ছে

on pic_107680আমার সুরমা ডটকম : অনলাইন গণমাধ্যম নিবন্ধনের মেয়াদ আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তথ্য মন্ত্রণালয়। রোববার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদের নির্দেশে নতুন করে এক মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে তথ্য মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে। শিগগিরই বিষয়টি সরকারি তথ্য বিবরণীতে জানানো হবে। এর আগে ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইন গণমাধ্যম নিবন্ধনের জন্য প্রধান তথ্য কর্মকর্তার বরাবর আবেদনের কথা বলা হয়েছিল। এখন সেটি ২০১৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানতে চাইলে তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ইসতাক হোসেন জানান, ‘অনলাইন গণমাধ্যম নিবন্ধনের মেয়াদ বাড়ানোর একটি সিদ্ধান্ত হয়েছে। ঠিক কত দিন বাড়ানো হবে তা খুব তাড়াতাড়িই আপনাদের জানাব।’
প্রসঙ্গত, ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৫’-এর খসড়া নিয়ে ১ ডিসেম্বর তথ্যমন্ত্রীর সভাপতিত্বে অংশীজনদের নিয়ে সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাড়াহুড়া করে অনলাইন গণমাধ্যম নিবন্ধনের উদ্যোগ নেয়ার সমালোচনা করেন সম্পাদক পরিষদ ও নোয়াব (নিউজ পেপার ওউনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নেতারা। ওই বৈঠকে তথ্য সচিব মরতুজা আহমদ সম্পাদকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছিলেন, ‘অনলাইন গণমাধ্যম নিবন্ধনের জন্য যে তারিখ নির্ধারণ করা হয়েছে তা আরও বাড়ানো যাবে।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com