বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
১৯ সৌদি নারী কাউন্সিলর হলেন

১৯ সৌদি নারী কাউন্সিলর হলেন

item_0_Soudi Womenআমার সুরমা ডটকম ডেক্স : সৌদিআরবের স্থানীয় নির্বাচনে ১৯ নারী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। দেশটিতে এবারই প্রথমবারের মতো ভোটাধিকার ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায় নারীরা। খবর আরবনিউজের।

সর্বমোট ২ হাজার ১০৬ জয়ী প্রার্থীর মধ্যে ১৯ নারী রয়েছেন বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। নারী কাউন্সিলরদের মধ্যে কাসিমে দুইজন, পূর্ব প্রদেশে দুইজন, আল-আহসায় দুইজন, জাজানে একজন, রিয়াদে তিনজন, জেদ্দায় দুইজন, হেইলে দুইজন, তাবুকে দুইজন, আল-জৌফে একজন, মদীনায় একজন ও মক্কায় একজন নির্বাচিত হয়েছেন।

দেশটির পৌর ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল-আশেখ বলেছেন, এবারের নির্বাচনে ৭ লাখ ২ হাজার ৫৪২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর হার মোট নিবন্ধিত ভোটারের ৪৭ দশমিক ৪ শতাংশ।

জেনারেল কমিটি ফর মিউনিসিপ্যাল ইলেকশনস এর মুখপাত্র জুদেয়া আল-কাহতানি জানান, এবারের ভোটে ৪২ শতাংশ নারী ভোটার ভোট দান করেন। গত শনিবার অনুষ্ঠিত ওই ভোটে ৯ নারী প্রার্থীসহ মোট ২৩৫ প্রার্থীকে নিয়ম লঙ্ঘনের দায়ে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়। একইসঙ্গে তাদের ৫০ হাজার রিয়াল করে জরিমানাও করা হয়। ওই নির্বাচনে ৫ হাজার ৯৩৮ পুরুষ প্রার্থী ও ৯৭৯ নারী প্রার্থী অংশ নেন। ২৮৪টি কাউন্সিলে এ ভোট অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com