শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
ভারত বাংলাদেশ সীমান্তে ড্রোন হামলার কথা ভাবছে

ভারত বাংলাদেশ সীমান্তে ড্রোন হামলার কথা ভাবছে

dronepic_108134আমার সুরমা ডটকম ডেক্স : ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ মোকাবিলায় ড্রোন হামলার কথা ভাবছে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব একথা জানান। সম্প্রতি বাংলাদেশ সীমান্তে বিএসএফ অতিরিক্ত বাহিনী নিয়োগ করেছে। বাংলাদেশের সঙ্গে ভারতের চার হাজার কিলোমিটার সীমান্তের মধ্যে ১১৩৮ কিলোমিটার সীমান্তকে অনুপ্রবেশের পথ হিসেবে চিহ্নিত করা হয়েছে।  ভারতের স্বরাষ্ট্র সচিব সাংবাদিকদের আরো জানিয়েছেন, ভারতের পশ্চিম সীমান্তে ড্রোন ব্যবহার করে সাফল্য পাওয়া গেছে। এবার তাই পূর্ব-সীমান্তেও অনুপ্রবেশের ক্ষেত্রে নজরদারির জন্য তা ব্যবহার করা হতে পারে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধমূলক কাজ বন্ধে নিয়মিত ব্যবস্থা গ্রহণের পরও ড্রোন ব্যবহারের সিদ্ধান্তকে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ও ড্রোন শীর্ষক এক আলোচনা চক্রে ভারতের স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন, সীমান্ত রক্ষা ও অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলার ড্রোন ব্যবহার ভাল উপায় হতে পারে। সেজন্য আইন তৈরির কথাও ভাবা হচ্ছে। সীমান্ত পাহারা দেবার জন্য বিএসএফ রাশিয়ায় তৈরি হেলিকপ্টার ব্যবহার করছে। এই অত্যাধুনিক হেলিকপ্টারগুলো থেকে রাতেও নজরদারি চালানো সম্ভব হবে। বিএসএফের বিমান শাখায় ১৩টি হেলিকপ্টার রয়েছে। এজন্য আগরতলা, রাঁচি, রায়পুর, শ্রীনগর ও সফদরজঙে ঘাঁটি তৈরি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com