বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
ব্যালটে সিল: বাজিতপুরে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৫

ব্যালটে সিল: বাজিতপুরে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৫

ss_110074_110097আমার সুরমা ডটকম : বাজিতপুর পৌরসভার একটি ভোটকেন্দ্রে আওয়ামীলীগের লোকেরা ব্যালট পেপারে সিল মারার ঘটনায় ওই কেন্দ্র আওয়ামীলীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে কমপক্ষে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার রাত নয়টার দিকে এঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন অস্ত্রসহ দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে বাজিতপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিতারকান্দী এলাকায় বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামীলীগের কর্মীরা নৌকা প্রতীকে ব্যালট পেপারে সিল মারছে এমন খবর ছড়িয়ে পড়ে। এ সময় বিএনপি ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা কেন্দ্রটি ঘেরাও করেন। তখন আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থীর লোকজনের সঙ্গে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর লোকজনের সংঘর্ষ হয়। দুইপক্ষের সংঘর্ষে খলিল, জলিল ও আবুল সহ পাঁচজন আহত হয়।
এ ব্যাপারে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রাত ৯টার দিকে আওয়ামীলীগের কর্মীরা নিতারকান্দী এলাকায় বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে যান। এ সময় গুজব ছড়িয়ে পড়ে যে আওয়ামীলীগের কর্মীরা ব্যালটে সিল মারছে। তখন বিএনপি কর্মীরা এলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com