বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর অজুহাত গ্রহণযোগ্য নয়: সুরঞ্জিত

সড়ক দুর্ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর অজুহাত গ্রহণযোগ্য নয়: সুরঞ্জিত

আমার সুরমা ডটকম :

সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনার দায়ভার একমাত্র সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত । এ নিয়ে সরকার কিংবা আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো অজুহাত গ্রহণযোগ্য নয় বলেও বলেছেন তিনি। শুক্রবার দুপুরে কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী নামে একটি সংগঠনের ‘চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘দুর্ঘটনায় ঈদে ঘরে ফেরা মানুষের এমন ক্ষয়ক্ষতি মেনে নেওয়া যায় না। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে অবহেলা কোনক্রমেই গ্রহণযোগ্য নয়।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজিরা দেওয়ায় সাধুবাদ জানিয়ে তিনি আরো বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) খালেদা জিয়া কোর্টে গেছেন। শুধু যাওয়া পর্যন্তই যে শেষ, তা নয়। তিনি আইনের প্রতি শ্রদ্ধ রেখে কোর্টে বসেছেনও। দেরিতে হলেও তিনি আইনের প্রতি আস্থা রাখতে পেরেছেন। তিনি বুঝেছেন এ সরকার বিচার কাজ সঠিকভাবেই করে।’ সংগঠনের সভাপতি ড. খন্দকার ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com