বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
শিশু রাজন হত্যা: পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিল

শিশু রাজন হত্যা: পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিল

আমার সুরমা ডটকম :

সিলেটে বর্বরোচিতভাবে ১৩ বছরের কিশোর সামিউল আলম রাজনকে হত্যার পর তার বাবার সঙ্গে দুর্ব্যবহার ও অর্থের বিনিময়ে প্রকৃত খুনিদের রক্ষার চেষ্টার অভিযোগে গঠিত তদন্ত কমিটি দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। নগরীর জালালাবাদ থানা পুলিশের ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন ও এসআই আমিনুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিভাগীয় তদন্ত শেষে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এই প্রতিবেদন দাখিল করা হয়।তদন্ত কমিটিতে ছিলেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. রোকন উদ্দিন, অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা ও উপ কমিশনার মুশফিকুর রহমান।

প্রসঙ্গত, গত ৮ জুলাই সিলেট শহরতলির কুমারগাঁওয়ে সামিউল হত্যাকান্ডের পর তার বাবা আজিজুর রহমানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে জালালাবাদ থানার ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এ ছাড়া অর্থের বিনিময়ে সামিউলের প্রকৃত খুনিদের বাঁচানোর চেষ্টার অভিযোগও ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে করেন আজিজুর রহমান। এর প্রেক্ষিতে গত ১৪ জুলাই ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। তিন কার্যদিবসের মধ্যে কমিটির তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল। তবে তদন্ত শেষ না হওয়ায় প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ আরো পাঁচদিন বাড়ানো হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com