বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
রাজন হত্যাকাণ্ড: জালালাবাদ থানার তদন্ত কমকর্তা ক্লোজড, দুই এসআই বরখাস্ত

রাজন হত্যাকাণ্ড: জালালাবাদ থানার তদন্ত কমকর্তা ক্লোজড, দুই এসআই বরখাস্ত

শিশু সামিউল আলম রাজন হত্যার ঘটনায় গাফিলতি ও আসামিদের পালিয়ে যেতে সহায়তার অভিযোগে
জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেনকে ক্লোজড এবং উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন ও এসআই আমিনুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ। শুক্রবার সন্ধ্যায় তিনি বলেন, পুলিশের ভূমিকা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনে গাফিলতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজন হত্যার ঘটনার পর পুলিশের বিরুদ্ধে মামলা নিতে গাফিলতি ও আসামিদের পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগ খতিয়ে দেখতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকনের নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটি বৃহস্পতিবার রাতে পুলিশ কমিশনার কামরুল আহসানের কাছে প্রতিবেদন জমা দেয়।

এর পর দিন শুক্রবার দুপুরে সিলেট সফর শেষে ঢাকা ফেরার পথে ওসমানী বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, রাজন হত্যায় পুলিশের ভূমিকা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন অনুযায়ী দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে। তিন দিনের সফরে সিলেট এসেই বুধবার রাজনের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে সান্ত¡না জানান স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। তার সফরের মধ্যেই প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করে কয়েকজন। ওই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তারা ইন্টারনেটে ছড়িয়ে দিলে সারা দেশে ক্ষোভ সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com