বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
চুরি হয়ে গেছে মহানবী (স.)-এর পদচিহ্ন

চুরি হয়ে গেছে মহানবী (স.)-এর পদচিহ্ন

photo-1452268327_111654আমার সুরমা ডটকম ডেক্স : মসজিদ থেকে চুরি হয়ে গেছে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর ১৪০০ বছরের পুরোনো পদচিহ্ন। ভারতের বিহারের ঐতিহ্যবাহী পীর-দামারিয়া মসজিদ থেকে মহানবীর এই পদচিহ্ন সংবলিত একটি পাথর চুরি হয়ে যায়। গতকাল বৃহস্পতিবার ওই মসজিদে বার্ষিক ওরস চলাকালে এ ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম দ্য স্টেটসম্যান ও এশিয়া নিউজ নেটওয়ার্ক-এ খবর জানিয়েছে। মসজিদ পরিচালনা কমিটির প্রধান জানিয়েছেন, ৪০০ বছর আগে মোগল আমলে আরব থেকে ওই মসজিদে মহানবীর (স.) পদচিহ্নটি আনা হয়। এরপর থেকে পীরদামারিয়া মসজিদে একটি মূল্যবান পাথরের ওপর মহানবীর (স) পবিত্র পদচিহ্নটি ছিল। গতকাল এটি জনগণের দর্শনের জন্য রাখা ছিল। সন্ধ্যায় ওরস মাহফিলের অনুষ্ঠান চলাকালে কোনো এক সময়ে চোর মহামূল্য নিদর্শনটি চুরি করে পালিয়ে যায়। পাটনার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মনু মহারাজ জানান, চুরির ঘটনাটি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে মানুষ। পরে পুলিশ তাদের শান্ত করে। মনু মহারাজ আরো বলেন, ‘প্রাচীন মহামূল্যবান এই পদচিহ্নটি উদ্ধারে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে পুলিশ। খুব শিগগির এই পদচিহ্নটি উদ্ধার করা যাবে বলে আশা করছি আমরা।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com