বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
বরিশালে ভিখারিনীর বাসায় বস্তায় বস্তায় টাকা!

বরিশালে ভিখারিনীর বাসায় বস্তায় বস্তায় টাকা!

photo-1452768775_112534আমার সুরমা ডটকম : বৃদ্ধা মাসে ৬০০ টাকা ভাড়ায় এক বাসায় থাকতেন। চলতেন ভিক্ষা করে।থাকতেন একাই। তিনি মারা যাওয়ার পর সেই ভাড়া বাসায় মিলেছে বস্তা বস্তা টাকা-পয়সা! গতকাল বুধবার বরিশাল নগরীর বটতলা এলাকার আদম আলী হাজি গলিতে এই ঘটনা ঘটে। এলাকাবাসী ও স্বজনরা ঘর থেকে ৭০ কেজি চালও উদ্ধার করে। মৃত ওই ভিখারিনীর নাম আলেয়া বেগম (৬৫)। নগরীর আদম আলী হাজি গলির সোবাহান মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন। গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার চরাদীতে। সেখানকার মৃত মোক্তার হোসেনর স্ত্রী ছিলেন তিনি।
মৃত বৃদ্ধার ভাই এনায়েত হোসেন জানান, গত সোমবার সকালে বরিশালের শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে মারা যান আলেয়া বেগম। পরে স্বজনরা তার লাশ দাফন করেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে দুই ভাই যান তাঁদের বোনের ভাড়া বাসার মালামাল নিতে। এ সময় ঘরে ১০টি বস্তায় টাকা-পয়সা দেখতে পেয়ে হতবাক হয়ে যান। এর মধ্যে কিছু ধান-চাল রাখার ৫০ কেজি চটের বস্তা এবং কয়েকটি খরচের ব্যাগ। বস্তায় এক টাকা, দুই টাকা থেকে শুরু করে ১০০-৫০০-১০০০ টাকার নোটও ছিল। তবে বেশির ভাগ টাকাই ছোট নোট ও মুদ্রা।
পরে এলাকাবাসী ও স্বজনরা দীর্ঘ সময় ধরে টাকা গুনেন। খুচরা টাকা-পয়সা বেশি থাকায় অনেক সময় লাগে। গুণে তারা দেখতে পান সেখানে ৯৫ হাজার ২০০ টাকা রয়েছে। পরে সেই টাকার কিছু অংশ স্থানীয় মসজিদ, মাদ্রাসা এবং মাহফিলের জন্য দান করা হয়। বাকি টাকা দুই ভাইকে বুঝিয়ে দিয়েছে স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com