বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

রহস্যময় এই লোকটি কে?

12512091_448629738674356_1899894851_nআমার সুরমা ডটকম : সর্বক্ষণ লোকজনের দিকে তাকিয়ে থাকা এই লোকটির আসল পরিচয় কী? এ নিয়ে সর্বত্র চলছে আলোচনা। নিজের নাম ব্যতীত আর কিছুই সে বলতে পারছেনা। তবে মাঝে-মধ্যে ভিড় ভিড় করে কী যেন বলতে চায় এই লোকটি। তার বয়স অনুমান ২৫-২৬ হবে। সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নতুন কর্ণগাঁও বাজারের পয়েন্টে সে সর্বক্ষণ থাকে। অনেক পীড়াপিড়ির পর সে জানায়, তার নাম শাহাবুদ্দিন। এরপর অনেক অনুরোধ করেও তার মুখ থেকে কোন কথা বের করা যায়নি। তবে সে ভিড় ভিড় করে কী যেন বলছে।
পয়েন্টের পার্শ্ববর্তী এক দোকানদার জানান, গত কয়েক মাস ধরে সে এখানে আছে, লোকজনের দিকে সর্বক্ষণ তাকিয়ে থাকে এবং ভিড় ভিড় করে কিছু বলে। তবে তার কথা স্পষ্ট না হওয়ায় কোন কিছুই বুঝা যায়না। তার বাড়ি ঢাকার মিরপুর বলে জানায় এক দোকানীর কাছে। ক্ষিধে পেলে মাঝে-মধ্যে লোকজনের কাছে হাত পাতে, আর না হলে সারাক্ষণ পয়েন্টের আশপাশে ঘোরাফেরা করে।
এলাকার লোকজন জানান, এই শীতের মৌসুমে পার্শ্ববর্তী এক অটোরাইস মিলের ভেতরে ঘুমিয়ে থাকে, লোকজন তাকে শীত নিবারণের জন্য পুরাতন কিছু কাপড়ও দিয়েছেন। তবে সে শান্ত প্রকৃতির হওয়ায় এলাকার লোকজন খুবই আদর করে থাকেন। সে কোন ঠিকানা বলতে না পারায় ও তার সাথে কোন ঠিকানা লেখা না থাকায় এলাকার লোকজন তাকে প্রকৃত গন্তব্যে পৌঁছাতে সক্ষম হচ্ছেন না বলেও জানান তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com