বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
‘দেশে ৫ জানুয়ারির মতো কেরামতির নির্বাচন চালু হয়েছে’

‘দেশে ৫ জানুয়ারির মতো কেরামতির নির্বাচন চালু হয়েছে’

dr._kamal pic_116512_116549আমার সুরমা ডটকম : দেশে ৫ জানুয়ারির মতো কেরামতির নির্বাচন চালু হয়েছে। জনগণ এই কেরামতির নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এই ধরনের নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে বলে জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। ড. কামাল হোসেন আরো বলেন, পদ্মা সেতু, হলমার্ক, বেসিক ব্যাংক কেলেঙ্কারীর সঠিক বিচার হচ্ছে না। এগুলো নিয়ে তিনি নিজ দলসহ সর্বস্তরের জনগণকে সোচ্চার হতে হবে। তিনি বলেন, প্রশাসন আর পুলিশ ছাড়া অন্যান্য কেন্দ্রীয় সার্ভিসের কর্মকর্তাবৃন্দ-শিক্ষক কর্মচারি সবাই ক্ষুদ্ধ। ড. কামাল হোসেন বলেন, মানুষের শান্তি-স্থিতিশীলতা কায়েমের জন্য আইনের শাসন ও বিচার বিভাগের নিরপেক্ষতা বজায় রাখতে দলীয়করণমুক্ত পুলিশ ও প্রশাসন দরকার। তিনি বলেন, দেশে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন বজায় রাখতে সুস্থ রাজনীতি প্রতিষ্ঠার জন্য স্বাধীনতার সুফল কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেয়ার জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সভায় পার্টির অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, আ ও ম শফিকউল্লাহ মোস্তাক আহমদ, সাইদুর রহমান, ফরিদা ইয়াসমিন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com