সোমবার, ১৫ Jun ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
বিষপ্রয়োগে কারাগারে মুরসিকে হত্যা প্রচেষ্টা !

বিষপ্রয়োগে কারাগারে মুরসিকে হত্যা প্রচেষ্টা !

আমার সুরমা ডটকম ডেক্স :

মিসরের ক্ষমতাচ্যুৎ প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসিকে কারাগারে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেছে তার দল মুসলিম ব্রাদারহুড। তবে মিসরীয় কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। তুরস্কভিত্তিক ব্রাদারহুড নেতৃত্বাধীন পার্লামেন্ট দাবি করেছে, মিসরীয় উপকূলীয় নগরী আলেকজান্দ্রিয়ার কারাগারে থাকা মুরসিকে বিষপ্রয়োগ করা হয়েছে। তারা মুরসিকে রক্ষার জন্য একটি দল পাঠানো এবং ঘটনাটি তদন্ত করার জন্য জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানিয়েছে।

মিসরের কারাগারের দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মেজর জেনারেল হাসান আল সোহাজি বলেন, ‌এসব খবর সত্য নয়। বন্দিদের খাবার সরবরাহের আগে পুরোপুরি পরীক্ষা করা হয়। এদিকে মুরসিকে মিসর সরকার যাতে মুক্তি দিতে বাধ্য হয়, সেজন্য রাজপথে নেমে আসার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে একটি ইসলামি জোট। ২০১৩ সালে সেনাবাহিনীর একটি অভ্যুত্থানে মুরসিকে ক্ষমতাচ্যুৎ করা হয়। গত মাসে কারাগার থেকে পালানোর একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। অন্য একটি মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com