সোমবার, ১৫ Jun ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
আদালত অবমাননা: জরিমানার টাকা হাসপাতালে দিলেন দুই মন্ত্রী

আদালত অবমাননা: জরিমানার টাকা হাসপাতালে দিলেন দুই মন্ত্রী

2 ministerআমার সুরমা ডটকম আদালত অবমাননার দায়ে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক তাদের জরিমানার টাকা প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট হাসপাতালে জমা দিয়েছেন। দুই মন্ত্রীর আইনজীবীরা এই তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেছেন, আদালতের আদেশ অনুযায়ী দুই মন্ত্রীর পক্ষ থেকে ৫০ হাজার করে জরিমানার টাকা ইসলামিয়া চক্ষু হাসপাতালে ও কিডনি হাসপাতালে জমা দেয়া হয়েছে।
প্রধান বিচারপতি এবং বিচারাধীন বিষয়ে বিরূপ মন্তব্যের জন্য খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ৫০ হাজার করে জরিমানা করেছিলেন সুপ্রিম কোর্ট। তাদেরকে সাতদিনের মধ্যে জরিমানার টাকা ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও কিডনি হাসপাতালে জমা দেয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। জরিমানা অনাদায়ে সাতদিনের কারাদণ্ডেরও নির্দেশ দিয়েছিলেন আদালত।
নিঃশর্ত ক্ষমার আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে করা দুই মন্ত্রীর আবেদন নামঞ্জুর করে সর্বোচ্চ আদালত এই রায় দিয়েছিলেন, মন্তব্যের মাধ্যমে আদালত অবমাননা করেছেন তারা। ২৭ মার্চ সকালে শুনানি শেষে এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ওইদিনের বেঞ্চে মোট ৯ জন বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ মামলার শুনানিতে ছিলেন।
আপিল বিভাগের আদেশের পরে রাষ্ট্রের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘দুইজন মন্ত্রী নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছিলেন। সংক্ষিপ্ত আদেশে আদালত বলেছেন, অপরাধের গুরুত্ব এতটা বেশি যে, ক্ষমা প্রার্থনা করে তারা যে দরখাস্ত দিয়েছেন, তা গ্রহণে আদালত অপারগতা প্রকাশ করছে।’ তাই দোষী সাব্যস্ত করে দুই মন্ত্রীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত। জরিমানার অর্থ সাত দিনের মধ্যে ইসলামিয়া চক্ষু হাসপাতালে ও কিডনি হাসপাতালে জমা দেয়ার নির্দেশ দেন। এই সাত দিনের মধ্যে জরিমানার অর্থ জমা না দিলে তাদেরকে এক সপ্তাহের জন্য বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে হবে বলে উল্লেখ করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com