শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
পিএসসির চেয়ারম্যান হলেন ড. সাদিক

পিএসসির চেয়ারম্যান হলেন ড. সাদিক

sadikআমার সুরমা ডটকম বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ সাদিক। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে পিএসসির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ড. সাদিক। ২০১৪ সালের ৩ নভেম্বর পিএসসির সদস্য পদে যোগদানের আগে সরকারের শিক্ষাসচিব ছিলেন তিনি। শিক্ষা সচিবের দায়িত্ব গ্রহণ করার আগে ২০১০ সালের ২৪ অক্টোবর থেকে ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত তিন বছরেরও বেশি সময় ধরে নির্বাচন কমিশনের সচিবের দায়িত্ব পালন করেন তিনি। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অব অ্যাডমিনিস্ট্রেশন (বিয়াম) ফাউন্ডেশনের মহাপরিচালক, বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক, সুইডেনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব হিসেবেও কর্মরত ছিলেন। তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নজরুল ইনস্টিটিউটের প্রথম সচিব ছিলেন। সুনামগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ এএইচ কলেজের প্রভাষকও ছিলেন ড. মোহাম্মদ সাদিক। মোহাম্মদ সাদিকের জন্ম ১৯৫৫ সালের ১৯ সেপ্টেম্বর। তিনি আশির দশকের একজন স্বনামধন্য কবি ও গবেষক। ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে নাগরী ভাষা ও লিপির ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com