বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
সোমবার বিএনপি নেতা আসলামকে আদালতে তোলা হবে : ডিবি

সোমবার বিএনপি নেতা আসলামকে আদালতে তোলা হবে : ডিবি

aslam dbআমার সুরমা ডটকম বিএনপির যুগ্মমহাসচিব আসলাম চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়েছে। তাকে সোমবার আদালতে তোলা হবে বলে গোয়েন্দা পুলিশের এক সূত্র জানিয়েছে। রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এসময় তার গাড়ি চালক ও এক সহকারীকেও আটক করা হয়। আটকের বিষয়টি শীর্ষ নিউজকে জানিয়েছেন তার একান্ত সচিব মঞ্জুরুল ইসলাম। ডিএমপির উপপুলিশ কমিশনার (জনসংযোগ) মারুফ হোসেন সরদার শীর্ষ নিউজকে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডিবি উত্তর তাকে গ্রেফতার করেছে। আজ বিকেলে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে। এরপর রাজধানীর খিলক্ষেত থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীর্ষ নিউজকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএনপি নেতা আসলাম চৌধুরী পালানোর চেষ্টা করছিলেন। এসময় তাকে গ্রেফতার করা হয়। আর গ্রেফতার অভিযানটি যৌথভাবেই চালানো হয়েছে। তবে খিলক্ষেত থানার ওসি তদন্ত শীর্ষ নিউজকে বলেন, এ বিষয়টি আমি জানি না। সূত্র জানায়, আটকের পর খিলক্ষেত থানা পুলিশ তাকে মহাগনর উত্তর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর তাকে রাত পৌনে ৯টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়। সোমবার তাকে আদালতে হাজির করা হবে বলে গোয়েন্দা পুলিশের সূত্র জানিয়েছে। সূত্রশীর্ষ নিউজ

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com