শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
ইউপি নির্বাচনে ১১৩ জন নিহত, পঙ্গু হয়েছেন ১০ হাজার: বিএনপি

ইউপি নির্বাচনে ১১৩ জন নিহত, পঙ্গু হয়েছেন ১০ হাজার: বিএনপি

আমার সুরমা ডটকম বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেছেন, ছয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতায় ১১৩ জন নিহত ও ১০ হাজার জন পঙ্গু হয়েছেন। এই নির্বাচনের সব অনিয়ম ও সহিসংতার দায় নির্বাচন কমিশন ও সরকারের। আজ শনিবার বিকালে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সেলিমা রহমান সাংবাদিকদের এ কথা বলেন। শেষ ধাপের ইউপি নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে অভিযোগ জানাতে সেলিমা রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যান। কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সেলিমা রহমান বলেন, নির্বাচন কমিশন স্বাধীন নয়। তারা সরকারের হয়ে কাজ করছে। কমিশন স্বাধীন হলে সহিংসতা রোধ করা যেত। বিএনপি প্রতিবারই প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগের সুরাহা হয়নি। প্রধান নির্বাচন কমিশনার বারবার বলেছেন, তারা ব্যবস্থা নিচ্ছেন, পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে সহিংসতা, অনিয়ম অব্যাহত আছে। তিনি আরো বলেন, ইউপি নির্বাচনের মাধ্যমে প্রমাণ হলো বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ক্ষমতাসীনদের অধীনে ভবিষ্যতে বিএনপি নির্বাচনে অংশ নেবে কি তা দলীয় সিদ্ধান্তের বিষয় বলে জানান তিনি। তবে তার ব্যক্তিগত উপলব্ধি হলো, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com