রবিবার, ০৭ Jun ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
মীর কাসেমের মৃত্যু পরোয়ানা কারাগারে

মীর কাসেমের মৃত্যু পরোয়ানা কারাগারে

kashem-death-warrant_216712_130725আমার সুরমা ডটকম জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে।  সোমবার রাত ৭টা ৪৫ মিনিটের দিকে পূর্ণাঙ্গ রায়ের অনুলিপিসহ ঢাকা  কেন্দ্রীয় কারাগারে পৌঁছায় এই পরোয়ানা। কারা কর্মকর্তারা জানিয়েছেন, মীর কাসেম আলী বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপিসহ মৃত্যু পরোয়ানাও ওই কারাগারে যাবে। এই পরোয়ানা স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছেও যাবে।
মৃত্যুদণ্ড বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় পৌঁছানোর পর সোমবার সন্ধ্যায় মীর কাসেমের মৃত্যু পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে সোমবার দুপুরে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, আসামিপক্ষ এই রায় পুনর্বিবেচনার আবেদন না করলে ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু করবে কারা কর্তৃপক্ষ।
অ্যাটর্নি জেনারেল বলেন, রায় ট্রাইব্যুনালে যাওয়ার পর মৃত্যু পরোয়ানা জারি হবে। পরে মীর কাসেমকে রায় পড়ে শোনানো হবে। রায় শুনে পুনর্বিবেচনার আবেদন করতে ১৫ দিনের সময় পাবেন তিনি। পুনর্বিবেচনার আবেদন খারিজ হলে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com