শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের
মেড ইন বাংলাদেশ: বিনামূল্যে, বিনা বিদ্যুতে এসি

মেড ইন বাংলাদেশ: বিনামূল্যে, বিনা বিদ্যুতে এসি

acআমার সুরমা ডটকমগরম কালে রাস্তায় বেরোলেই হাঁসফাঁস। গরমে একটাই কথা ঘোরে মাথায়। কখন বাড়ি গিয়ে এসি চালিয়ে শান্তিতে বসব। অফিসে সারাদিন অফিস, ছুটির দিনে বেরোলেও শপিং মল ছাড়া কোথাও এই গরমে যাওয়া যায়? কিছু কিনি আর না কিনি, এসি তো আছে! ভাগ্যিস। এই স্ট্রেসফুল লাইফেও বাড়ি ফিরে শান্তিতে ঘুমটাতো হচ্ছে। এ তো গেল আমাদের গল্প। এই গরমে পাখার হাওয়াটাও যাদের কপালে জোটে না তারা আমাদের ‘স্ট্রেসফুল লাইফ’ আর কী বুঝবে? মাঠে ঘাটে ঘেমে নেয়ে কাজ করে বাড়ি ফিরেও অর্ধেক দিন পাখা নেই। আগের রাতে ঝড় উঠে কেটে গিয়েছে বিদ্যুতের লাইন। হাতপাখার হাওয়ায় দু’দণ্ড জিরিয়ে নেওয়াটা তো আর কেউ ছিনিয়ে নিতে পারবেন না। এটুকুই তো শান্তি জীবনে। সারা পৃথিবীর হাজার হাজার গ্রামের মতো এই ছবিটা বাংলাদেশের রাজবাড়ীর দৌলতদিয়ার। কিন্তু তবু কীভাবে আজ স্বপ্ন দেখাচ্ছে দৌলতদিয়া? এই গ্রামেরই যুবক আশিস পাল তৈরি করেছেন ডিওয়াইই কুলার। যা দিয়ে ঘরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার থেকে ৫ ডিগ্রি পর্যন্ত কম রাখা যায়। বিদ্যুতের ব্যবহার ছাড়াই সম্পূর্ণ নিখরচায় এই কুলারের সৌজন্যেই এখন শান্তিতে ঘুমোচ্ছে ২৫,০০০ পরিবার। এর পোশাকি নাম ইকো কুলার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com