বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
‘একানব্বইতে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন ইনু’

‘একানব্বইতে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন ইনু’

আমার সুরমা ডটকম :

'একানব্বইতে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন ইনু'
১৯৯১ সনের কুষ্টিয়া- ২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বর্তমান তথ্যমন্ত্রী জাসদ নেতা হাসানুল হক ইনু বিএনপির মনোনয়ন চেয়েছিলেন। আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি’র ফেইসবুকে এমন তথ্য জানানো হয়। তিনি জানান, ১৯৯১ সালের সম্ভবত ২৩ মার্চ সস্ত্রীক বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন হাসানুল হক ইনু। ‘কিন্তু সেদিন বঙ্গবন্ধুর সরকারের বিরুদ্ধে ৭১ পরতর্বী বিভিন্ন অপতৎপরতা ও বিশেষ করে ১৯৭৫ সনের ৭ নভেম্বর সেনাবাহিনীর অফিসারদের হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে তাকে তখন কোন পাত্তা দেয়নি’। তবে তার পীড়াপীড়িতে পরবর্তী ১০টি আসনের উপনির্বাচনে তাকে মনোনয়ন দেয়া হবে বলে বিএনপির পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়। কিন্তু হাসানুল হক ইনু সে আশ্বাসের অপেক্ষা না করে জাসদের মশাল মার্কা নিয়ে নির্বাচন করে বিএনপির প্রার্থী বাকশাল আমলের গভর্নর আব্দুর রউফ চৌধুরীর নিকট বিপুল ভোটে পরাজিত হন।
হাসানুল হক ইনু বিএনপির কাছ থেকে মনোনয়ন চাওয়ার পূর্বে আওয়ামী লীগের দ্বারে দ্বারেও ঘুরেছিলেন এবং আওয়ামী লীগের সভানেত্রীর সঙ্গেও দেখা করেছিলেন, কিন্তু সেখানেও কোন ইতিবাচক সাড়া পাননি তিনি। প্রসঙ্গত, “গঅঔঙজ অকঐঞঊজ ঊও ঝঐঙই কও চঙঝঞ কঙজঈঐঊঘ ??” এমন শব্দগুলো বলার পর গোলাম মাওলা রনি বর্তমান তথ্যমন্ত্রীর মধ্যে হাসানুল হক ইনু’র বিষয়ে তার ফেইসবুকে উপরোক্ত তথ্য দেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com