শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০
আসামে বাংলাদেশি ৫ জঙ্গি, তাই রাজ্যজুড়ে সতর্কতা জারি

আসামে বাংলাদেশি ৫ জঙ্গি, তাই রাজ্যজুড়ে সতর্কতা জারি

asamআমার সুরমা ডটকম ডেক্সগুলশানের হলি আর্টিসান বেকারি রেস্টুরেন্টে জঙ্গি হামলার পরপরই ভারতের আসামে অনুপ্রবেশ করে বাংলাদেশি বেশ কয়েকজন জঙ্গি। আর সে কারণেই সরকার রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে।
এদিকে বাংলাদেশের বেশকিছু যুবক অনেকদিন ধরেই নিখোঁজ রয়েছে। ওই নিখোঁজ যুবকদের মধ্যে ১০ জনের ছবিও প্রকাশ করা হয়েছে। ধারণা করা হচ্ছে তারা ভারতেই রয়েছে। আর সে জন্য ভারতের কাছে সাহায্যও চেয়েছে সরকার। আসাম পুলিশের উপপ্রধান পল্লব ভট্টাচার্য স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমাদের কাছে খবর আছে, ৫ বাংলাদেশি জঙ্গি এ রাজ্যে প্রবেশ করেছে। আর সে কারণেই রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।’
অপর এক পুলিশ কর্মকর্তা জানান, বাংলাদেশি জঙ্গিরা প্রবেশ করেছে কি না, সে বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই। তবে নিরাপত্তার স্বার্থেই সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ ধারণা করছে, মেঘালয়ের দক্ষিণ গাড়ো পাহাড় সীমান্ত দিয়ে জঙ্গিরা আসামে প্রবেশ করেছে। আর জন্য আসাম বিমানবন্দর, কামাক্ষা মন্দির ও রেল স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com