বুধবার, ১৫ Jul ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী

দিরাইয়ের পল্লীতে ডাকাতি

dakatiআমার সুরমা ডটকমসুনামগঞ্জের দিরাইয়ের পল্লীতে রাতের অন্ধকারে এক ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর লোকজনের ধাওয়া খেয়ে ডাকাতদল কয়েক রাউন্ড গুলিও করেছে বলে জানান গৃহকর্তা শফিকুল মিয়া। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে। জানা যায়, সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে শফিকুল ইসলামের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। তিনি জানান, ডাকাত দল তার ঘর থেকে ৮টি গরু নিয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা। আগামি ঈদ উপলক্ষ্যে তিনি গরুগুলোকে লালন-পালন করে আসছিলেন বলে জানান। বাড়ির লোকজন ঘটনাটি টের পেলে ডাকাতদল যাওয়ার সময় কয়েক রাউন্ড গুলি করে। এছাড়া ডাকাতদের মারধরে মুখতার মিয়া নামে একজন আহত হয়। শফিকুল মিয়া আরো জানান, গ্রামের একটি পরিবারের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে, তারাই এ ডাকাতির ঘটনা ঘটিয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, ঘটনাটি আমি শুনিনি এবং কেউ আমার কাছে লিখিত অভিযোগও করেনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com