বুধবার, ১৫ Jul ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে একাদশ শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

5আমার সুরমা ডটকমসুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের কুশিয়ারা ছাত্রী হোস্টেলের পরিত্যাক্ত বাথরুম থেকে একাদশ শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১২-০৮-২০১৬ইং তারিখ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, দিরাই উপজেলার ম-লীভোগ গ্রামের প্রতাপ রঞ্জন বৈষ্ণবের কন্যা ইতি রাণী বৈষ্ণব মহিলা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়। প্রায় মাস খানেক আগে সে মহিলা কলেজের কুশিয়ারা হোস্টেলে ১১ নম্বর কক্ষে অবস্থান করছিল। শুক্রবার সকাল ৯টা থেকেই তার সহপাঠীরা খোঁজ পাচ্ছিলনা। জু’মার নামাজের পরে সহপাঠীরা ৩য় তলার পরিত্যাক্ত বাথরুমে গিয়ে দেখতে পায় ভেন্টিলেটরের রডের সাথে গলায় ওড়না প্যাচানো ইতির লাশ ঝুলছে। সাথে সাথে তারা হোস্টেল সুপার জালাল উদ্দিনকে খবর দিলে তিনি পুলিশে খবর দেন। সদর থানার এসআই সাইফুরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছে। তবে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ হত্যার কারণ জানাতে পারেন নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com