শনিবার, ১৩ Jun ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
কুমারীদের নিয়ে বিপাকে সৌদি সরকার!

কুমারীদের নিয়ে বিপাকে সৌদি সরকার!

saudi grilsআমার সুরমা ডটকম ডেক্সকুমারী মেয়েদের নিয়ে বিপাকে পড়েছে সৌদি সরকার। দেশটিতে দিন দিন বেড়েই চলেছে কুমারী মেয়ের সংখ্যা। স্ত্রীর মোহরানার টাকা যোগাড় করতে না পারায় সৌদি যুবকরা মেয়েদের বিয়ে করতে পারছে না। বাধ্য হয়ে বিদেশি নাগরিক বিয়ে করছে তারা। আর এদিকে কুমারী মেয়ের সংখ্যা বাড়ছে দেশটিতে। বিয়ের সাধ পূরণে সৌদি যুবকরা বিদেশি মেয়েদের চুক্তিতে বিয়ে করছেন। কিন্তু, এসব চুক্তি বিয়ের ৩০ শতাংশই টিকছে না। এতে দেশটিতে ক্রমাগত বাড়ছে একক নারীর সংখ্যা। যা নিয়ে রীতিমত দুশ্চিন্তায় পড়েছে সৌদি সরকার। সম্প্রতি বিবাহ এবং পরিবার কল্যাণ বিষয়ক একটি সংস্থা সৌদিআরবের বুরাইদাতে মহিলা ও পুরুষ হোস্টেলের মধ্যে একটি গবেষণা করে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

সংস্থাটির এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানায়, পরিকল্পনা মন্ত্রণালয়ের ২০১০ সালের তথ্য অনুযায়ী দেশে অবিবাহিত নারীর সংখ্যা ১৫ লাখ ২৯ হাজার চারশো ১৮ জনে পৌঁছেছে। চুক্তি বিয়েতে আবদ্ধ ৬০ হাজার পরিবারের মধ্যে এই পরিসংখ্যান পরিচালনা করা হয়। যেখানে প্রায় ১৮ হাজার বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে। এই হিসেবে বিবাহ বিচ্ছেদের হার দাঁড়ায় ৩০ শতাংশে।

এর কারণ হিসেবে ওই কর্মকর্তা বলেন, ‘সৌদিআরবে অধিক সংখ্যক অবিবাহিত নারী থাকা সত্বেও ছেলেরা বিদেশি নারীদের বিয়ে করছে। কারণ, তারা সরকার নির্ধারিত মোটা অংকের মোহরানা দিতে পারছেনা।’

তিনি আরও জানান, সৌদিআরবে বর্তমানে কুমারী সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে। সৌদি শেখরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে নানা চেষ্টা করছেন। উত্তরণে কেউ কেউ একাধিক নারী বিয়ে করার পরামর্শও দিচ্ছেন। আবার কেউ মোহরানার জন্য ঋণ ব্যবস্থা চালু করার পরামর্শ দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com