শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
সিলেটে মানুষের ৩টি কঙ্কালসহ ২ জন আটক

সিলেটে মানুষের ৩টি কঙ্কালসহ ২ জন আটক

kongkalআমার সুরমা ডটকমর‌্যাব-৯ সিলেটের হযরত শাহজালাল র. মাজারের পাশ থেকে মানুষের ৩টি কঙ্কালসহ ২ জনকে আটক করেছে। বুধবার (৩১ আগষ্ট) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব কঙ্কালের অবৈধ ব্যাবসায়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। প্রাপ্ত তথ্য ও সংবাদের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে বের হয়ে আসে লোমহর্ষক ও চাঞ্চল্যকর ঘটনার চিত্র। জানা যায় গত ৫/৬ বছর ধরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের হিস্টোলজি বিভাগের কর্মচারী মোঃ বেল্লাল হোসাইন ও তার সহযোগীরা কঙ্কালের অবৈধ কেনা-বেচার সাথে জড়িত।
বুধবার  মধ্যরাতে সিলেটের শাহজালাল মাজারের দ্বিতীয় গেইট সংলগ্ন পূর্বালী ব্যাংকের সামনে থেকে একটি মানব কঙ্কালসহ মোঃ বেল্লাল হোসাইনকে (৪০) আটক করে র‌্যাব। পরবর্তীতে বেল্লাল হোসাইনকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দীর্ঘদিন যাবৎ সে মানব কঙ্কাল ব্যাবসার সাথে জড়িত। কঙ্কাল সংগ্রহের জন্য বেল্লাল হোসাইন ও তার সহযোগীরা পংকি মিয়া নামক লাশ সরবরাহকারী সাথে সম্পর্ক তৈরী করে। অনুসন্ধানে জানা যায় পংকি মিয়া সিলেটের কালাগুলস্থ হযরত বিয়াবনশাহ পীরের মাজারের প্রধান খাদেম। মাজারের খাদেম কাজের আড়ালে পংকি মিয়া দীর্ঘদিন যাবৎ এই কঙ্কাল ব্যবসা করে আসছে। তদন্তে আরো জানা যায় যে, পংকি মিয়া কবর থেকে লাশ উত্তোলন করে বিভিন্ন রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে কঙ্কালে পরিণত করে এবং পরবর্তীতে চাহিদা অনুযায়ী বেল্লাল হোসাইনকে সরবরাহ করে আসছে। পরবর্তীতে বেল্লাল হোসাইনের দেওয়া তথ্যমতে র‌্যাব-৯, সিলেট ওসমানী মেডিকেল কলেজের হিস্টোলজি বিভাগ থেকে আরো দুটি মানব কঙ্কাল উদ্ধার করে এবং এ কাজের সহযোগি ওসমানী মেডিকেলের আরো একজন কর্মচারী মোঃ হীরা মিয়াকে (২১) আটক করে। মানব কঙ্কাল ব্যবসার সাথে জড়িত এই চক্রকে সনাক্ত ও আটক করতে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং উদ্ধারকৃত কঙ্কালসহ গ্রেফতারকৃত আসামীদেরকে সিলেট  কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com